ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মধুখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


মধুখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ফরিদপুর: মধুখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়ব আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকালে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সি। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।
এসময় বক্তব্য রাখেন মধুখালী থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ,উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তানজিম নাইম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মাসুদ হাসান ও দিলিপ কুমার সহ আরও অনেকে।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পরে শুদ্ধতার অঙ্গীকার পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২০:৪১   ১২৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ