ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে রোকেয়া দিবসে পুরষ্কার পেলেন পাঁচ জয়িতা নারী

আমতলীতে রোকেয়া দিবসে পুরষ্কার পেলেন পাঁচ জয়িতা নারী


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


 আমতলীতে রোকেয়া দিবসে পুরষ্কার পেলেন পাঁচ জয়িতা নারী


বরগুনা:
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই শ্লোগান নিয়ে অদম্য নারী পুরস্কার ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এনএসএস, ওয়ার্ল্ড ভিশন, এ্যাডুকো, এফএইচ এসাসিয়েশনের ও ইসলামিক রিলিফ এর সহযোগিতায় পালিত হয়েছে। এ অনুষ্ঠানে পাঁচ নারীকে জয়িতার পুরস্কার প্রদান করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি তদন্ত মো. সাইদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, আনছার বিডিবি কর্মকর্তা অভিজিৎ সাহা, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, বনকর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী যুব উন্নন কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, আমতলী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি হায়তুজ্জামান মিরাজ , ওয়ার্ল্ড ভিশন আমতলীর এরিয়া ম্যানেজার বিভুদান বিশ^াস প্রমুখ ও এনএসএস এর তাজমেরি জাহান লিখন।

সভা শেষে ৫টি ক্যাটগড়িতে ৫জন নারীকে সম্মননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সনদ পাওয়া নারীরা হল সফল জননী হলদিয়া ইউনিয়নের চিলা গ্রামের বাসিন্দা সন্ধ্যা রানী, শিক্ষা ও চকিুরির ক্ষেত্রে সাফল্য অর্জন কারী কালিপুরা গ্রামের বাসিন্দা মারজিয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা আমতলী পৌরসভার বাসিন্দা আয়শা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আঠার গাছিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য হাসনা হেনা বেগম, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জন কারী আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ গ্রামের বাসিন্দা সারমিন বেগম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:২৬   ২৯২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ