ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কিস্তির টাকা না পেয়ে হাঁস ধরে নিয়ে গেছে এনজিও কর্মী

কিস্তির টাকা না পেয়ে হাঁস ধরে নিয়ে গেছে এনজিও কর্মী


আজাদ রহমান,স্টাফ রিপোর্টার (আগৈলঝাড়া)
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


কিস্তির টাকা না পেয়ে হাঁস ধরে নিয়ে গেছে এনজিও কর্মী

বরিশাল:
আগৈলঝাড়ায় টিএমএসএস এনজিও’র কিস্তির টাকা দিতে না পারায় গৃহস্থের পালিত চিনাহাঁস ধরে নিয়ে গেছে ওই এনজিও মাঠকর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো.মুরাদ হোসেন’র স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’র (টিএমএসএস) সদস্য। ওই এনজিও থেকে চলতি বছরের প্রথম দিকে ৬০ হাজার টাকা লোন উত্তোলন করেন। প্রতি সপ্তাহে ১ হাজার ২শত ৫০ টাকা করে নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন।

মঙ্গলবার দুপুরে কিস্তির টাকা উত্তোলন করতে হাফিজার বাড়িতে আসেন ওই এনজিও মাঠকর্মী ফিরোজ খাঁন। এসময় হাফিজা কিস্তির টাকা পরে দিবে বলে জানান। কিন্তু ফিরোজ খান নাছোর বান্ধা, কিস্তির টাকা না নিয়ে হাফিজার বাড়ি থেকে যাবেন না। এসময় ফিরোজ খান হাফিজার উঠানে থাকা হাঁস-মুরগী দেখে টাকার পরিবর্তে হাঁস দাবী করেন। হাফিজা কিস্তির পরিবর্তে হাঁস দিতে আপারগতা জানিয়ে পাশের বাড়িতে চলে যায়। এসময় এনজিও’র মাঠকর্মী ফিরোজ খান ও তার সাথে থাকা সহযোগীকে নিয়ে ধাওয়া করে হাফিজার বাড়ির উঠান থেকে একটি চিনা হাঁস ধরে নিয়ে যায়।
এব্যাপারে ঋণগ্রহীতা হাফিজা খানম জানান, সর্বশেষ একটি কিস্তির টাকা পরে পরিশোধ করার কথা বললেও এনজিও’র মাঠকর্মীরা আমার বাড়ির উঠান থেকে ধাওয়া করে বড় একটি চিনাহাঁস ধরে নিয়ে যায়। তখন আমি বাড়ি ছিলাম না। ওই হাসঁটির দাম এক হাজার ৫-৬শত টাকা হবে। আমার মেয়ে লাবিবার পালিত শখের হাসঁটি আমি ফেরত চাই।
উপজেলা এনজিও সমন্বয় পরিষদ’র সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, কিস্তির টাকার পরিবর্তে ঋণগ্রহীতার বাড়ি থেকে কোন জিনিসপত্র আনার বৈধতা নেই। সদস্যের বাড়ি থেকে হাঁস আনার বিষয়টি অপরাধ। টিএমএসএস এনজিও আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, এই এনজিওটি আমার উপজেলার আওতাভুক্ত নয়। তারা কিভাবে এই উপজেলায় কাজ করে আমার জানা নেই। কিস্তির টাকার পরিবর্তে সদস্যের বাড়ি থেকে হাস আনার বিষয়টি অবৈধ।
অভিযুক্ত টিএমএসএস এনজিও’র মাঠকর্মী ফিরোজ খাঁন ঋণগ্রহীতা হাফিজা খানম’র বাড়ি থেকে হাসঁ আনার সত্যাতা স্বীকার করে বলেন, কিস্তির টাকার পরিবর্তে ৮শত টাকা দাম ধরে হাঁস আনা হয়েছে।
এব্যাপারে টিএমএসএস এনজিও’র ম্যানেজার মো.রাজেক ইসলাম সাংবাদিকদের বলেন, ঋণগ্রহীতা হাফিজা খানম হাঁস বিক্রি করে পরে টাকা দিবে। আমার এনজিও’র মাঠকর্মী দাম ধরে কিনে আনলে অপরাধের কিছু নয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৫৮   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ