ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫


লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ভোলা: লালমোহনে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। দিবসটির উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শাহ আজিজ।
এরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন’র সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানুল হক, সরকারি শাহবাজপুর কলেজের প্রভাষক মোঃ ফয়সাল হোসেন, ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কুন্তলা সিকদার, সদস্য ইমরান আতিক রাজিব, বদরপুর কলেজর প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাহাবুব আলম ও সাবেক যুগ্ম সম্পাদক শাহীন আলম মাকসুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে প্রত্যেকটি পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্ছার হতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত আলোচনা করলে শিক্ষার্থীরাও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বাংলাদেশ সময়: ২০:৩১:০০   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ