ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম,ঘরে বসেই মিলবে পণ্য সেবা

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম,ঘরে বসেই মিলবে পণ্য সেবা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম,ঘরে বসেই মিলবে পণ্য সেবা

পটুয়াখালী: কলাপাড়া পৌর শহরে প্রথমবারের মতো গ্রাহকদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মায়াজ মার্ট.কম। কয়েক দিনের ভিতরের মায়াজ মার্ট.কম সারাদেশে এ সেবা চালু করা হবে। সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের এমএম প্লাজায় পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনভিত্তিক এ সেবার উদ্বোধন করা হয়।
অনলাইন প্ল্যাটফর্ম www.mayajmart.com এ প্রদর্শিত যে কোনো পণ্য অর্ডার করে গ্রাহকরা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন। শুরুর দিকে সেবা সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে সারাদেশে ডেলিভারি চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানের।
গ্রাহকরা ন্যূনতম ৫০০ টাকার পণ্য কিনলেই ফ্রি হোম ডেলিভারি পাবেন। ক্রয় প্রক্রিয়ায় গ্রাহককে প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পছন্দমতো পণ্য অর্ডার করা যাবে।
প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোম ডেলিভারি সেবা দেওয়া হবে। বিকাল ৪টার পর করা অর্ডার পরদিন সকালে ডেলিভারি দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া পৌর শহর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, অর্থ সম্পাদক সৈয়দ রাসেল মিরা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, এজে ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম, ব্যবসায়ী আরিফ সিকদার, মো. কামাল হোসেন, কলাপাড়া পৌরসভার ইঞ্জিনিয়ার শামসুল আরেফিন শাকিল, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার ফজলুর রহমান, মায়াজ মার্ট এর স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মহিবুল ইসলাম জীবু, রফিকুল ইসলাম রনি প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমাত জামে মসজিদের ইমাম হাফেজ মো. মিরাজ।
স্থানীয়ভাবে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য অনলাইন শপিং অভিজ্ঞতা দিতে ‘মায়াজ মার্ট.কম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজনে বক্তারা আশা প্রকাশ করেন।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৯:০৫   ৩১৩ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ