ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী -২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মুজাহিদুল ইসলাম শাহিন

পটুয়াখালী -২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মুজাহিদুল ইসলাম শাহিন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫


 পটুয়াখালী -২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মুজাহিদুল ইসলাম শাহিন

পটুয়াখালী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -২ (বাউফল) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ওই তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে এনসিপির প্রার্থী হিসাবে মুজাহিদুল ইসলাম শাহিনের নাম রয়েছে।

জানা গেছে, মুজাহিদুল ইসলাম শাহিনের বাড়ি বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০৮ সালে এলএলবি (অনার্স) এবং ২০০৯ সালে এলএলএম পাস শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ১০ বছরের অধিককাল তিনি আইন পেশা অব্যাহত রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে তিনি সর্বদলীয় বাউফল উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পাওয়ার পর মুজাহিদুল ইসলাম শাহিন সাংবাদিকদের বলেন, “বাউফলের মানুষের উন্নয়নে কাজ করাই আমার প্রধান অঙ্গীকার। স্বাস্থ্যসেবায় আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত ডাক্তার-নার্স নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষা বিস্তার এবং কৃষক-মৎস্যজীবীদের ন্যায্যমূল্য ও বিশেষ সুবিধা প্রদান এই তিন খাতেই বড় ধরনের পরিবর্তন আনতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও বাসযোগ্য বাউফল গড়ে তুলবো।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫৩:০৩   ১৭৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ