ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে বিটুমিন লুটে নিলো ডাকাতদল

ভাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে বিটুমিন লুটে নিলো ডাকাতদল


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫


ভাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে বিটুমিন লুটে নিলো ডাকাতদল

ফরিদপুর: ভাঙ্গায় কেয়ারটেকারকে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০টি ড্রাম ভর্তি বিটুমিন ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পৌরসভা কৈডুবী রেল ক্রসিংয় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সরেজমিনে তদন্তকার্য শুরু করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, সড়ক উন্নয়ন কাজের জন্য রাখা ৭০টি ড্রামের মধ্যে ৪০টি ড্রাম ভর্তি বিটুমিন নিয়ে যায় ডাকাতদল। যার মূল্য ছয় লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিল্লাহ কনষ্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, গত রাতে পৌরসভার সড়ক উন্নয়ন কাজের জন্য রাখা ৭০ টি ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিং এর পাশে রাখা হয়। ভোররাতে একদল ডাকাত একটি ট্রাক নিয়ে এসে কেয়ারটেকারকে মারধর ও অস্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বাধে। এরপর মহাসড়কের পাশে রাখা ৪০ টি ড্রাম ভর্তি বিটুমিন ট্রাকে তুলে নিয়ে যায়। পরে খবর পেয়ে আমি ও আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে কেয়ারটেকার রাজ্জাককে উদ্ধার করি। আজ সকালে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান জানান, একটি অভিযোগে পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে খুয়ে যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধারসহ ডাকাতদের চিহ্নিত করতে পারবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০১:৫৪   ২০৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ