ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে নির্বাচনী আচরণবিধি মেনে ধানের শীষের প্রার্থীর ব্যানার-পোস্টার অপসারণ

দোহারে নির্বাচনী আচরণবিধি মেনে ধানের শীষের প্রার্থীর ব্যানার-পোস্টার অপসারণ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


দোহারে নির্বাচনী আচরণবিধি মেনে ধানের শীষের প্রার্থীর ব্যানার-পোস্টার অপসারণঢাকা: নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক তাঁর নির্বাচনী এলাকায় স্থাপিত সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন ও অন্যান্য প্রচারসামগ্রী নেতাকর্মি নিয়ে সরিয়ে ফেলছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সারাদিনজুড়ে দোহার উপজেলার সদর, জয়পাড়া, থানার মোড়, পৌরসভা এলাকা তাঁর সমর্থকদের সাথে নিয়ে নির্বাচন সংক্রান্ত পুরোনো ব্যানার- ফেষ্টন- তোড়ন এসব আগাম প্রচারসামগ্রী অপসারণ করেন।

গত বুধবার (১০ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারণা সরিয়ে ফেলার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। সে প্রজ্ঞাপনের আলোকে ধানের শীষের মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক নিজে উপস্থিত হয়ে দ্রুত বিভিন্ন স্থানে ঝুলানো প্রচারণা সামগ্রী অপসারন করা হয়।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে খন্দকার আবু আশফাক নিজে উপস্থিত হয়ে জানান, “আজকের পর থেকে ধানের শীষের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে ব্যানার-পোস্টার প্রিন্ট বা প্রদর্শন করলে তার দায়ভার তিনি নেবেন না। বরং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এর দায়িত্ব বহন করতে হবে।”
পাশাপাশি দুই উপজেলায় সকল সাটানো পোষ্টার- ব্যানার, তোড়ণ দ্রুত সরিয়ে ফেলতে নেতাকর্মিদের নির্দেশ দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন- সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস,ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, যুগ্ন- সম্পাদক সম্পা আকতার, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারন- সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য দলের সভাপতি মো.রমজান হোসেন, জয়পাড়া কলেজের সাবেক জিএস হাসনাত খালাসি, বিএনপি নেতা ইব্রাহীম তালুকদার,এসকে রফিক প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:২১   ১৩৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ