ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে সাত দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী

আড়াইহাজারে সাত দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


 আড়াইহাজারে সাত দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের সাতদিন পরও উদ্ধার হয়নি। ওই স্কুল ছাত্রী পিতা প্রতিদিন থানা পুলিশের কাছে ধরনা দিলেও পুলিশ এখন পর্যন্ত ওই স্কুল ছাত্রী কোন সন্ধান দিতে পারেনি। এর আগে গত ৮ ডিসেম্ভর বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই দিনই ওই স্কুল ছাত্রী পিতা বাদী হয়ে মেহেদী হাসান নামে এক তরুণের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ বলছে, অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপহৃত ওই স্কুল ছাত্রীর বাড়ি উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামে। সে উপজেলার পাঁচগাও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
অভিযোগ সূূত্রে জানা গেছে, নরসিংদী জেলার মাধবদী থানার কাঠারিয়া ইউনিয়নের দস্তরদী গ্রামের আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২০) স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যাক্ত করতো। এক পর্যায়ের মেহেদী হাসান প্রেমের প্রস্তাব দিলে ওই স্কুল ছাত্রী তার পরিবারকে জানায়। ওই ছাত্রীর পরিবারের লোকজন বিষয়টি মেহেদী হাসানের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়।

পরবর্তীতে গত ৮ ডিসেম্বর বেলা দুইটার দিকে ওই স্কুল ছাত্রী বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য রওয়ানা হয়। এসময় রাস্তায় বাড়ি যাওয়ার পথে মেহেদী হাসান তার বন্ধুদের সহযোগিতায় জোরপূর্বক সিএনজি অটো রিক্সা তুলে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের এক সপ্তাহ অতিবাহিত হলে এখন পর্যন্ত ওই স্কুল ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
অপহৃত ওই স্কুল ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে মেহেদী হাসান প্রায়ই তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিত। আমার মেয়ে রাজি না হওয়ায় মেহেদী হাসান তার লোকজন নিয়ে আমার মেয়েকে অপহরণ করে। আমরা অপহরণের বিষয়টি মেহেদী হাসানের পরিবারকে জানালে তারা আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত আমার মেয়ের বিষয়ে কোন আশানুরূপ তথ্য জানাতে পারেনি। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।
এ বিষয়ে জানার জন্য মেহেদী হাসানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া জায়নি। তার পিতা আবুল হোসেন মুঠোফোনে জানান, মেহেদী হাসানের সাথে তার পরিবারের কোন যোগাযোগ নেই। সে কোথায় আছে তাও তারা জানে না।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধারের পুলিশ চেষ্টা চালাচ্ছে। খুব দ্রুততম সময়ের মধ্যে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১১:০৪   ১৪৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ