ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় শিক্ষার্থীকে নির্যাতন,থানায় অভিযোগ দায়ের

কাঁঠালিয়ায় শিক্ষার্থীকে নির্যাতন,থানায় অভিযোগ দায়ের


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


কাঁঠালিয়া , শিক্ষার্থী , নির্যাতন,থানায় , অভিযোগ , দায়ের

ঝালকাঠি:
কাঁঠালিয়ায় প্রাইভেট পড়ার সময় বিভিন্ন অজুহাতে শারিরীক নির্যাতন করতো শিক্ষক এ কথা অভিভাবকদের বলে দেওয়ায়  এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে নাক ফাটিয়ে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। গত রোববার (১৩ ডিসেম্বর) রাতে আহত শিশুর পিতা রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্ধা অ্যাডভোকেট মো.আজাদ হোসেন বাদী হয়ে শিক্ষক হাসিব মীরকে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানাগেছে, রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্ধা অ্যাডভোকেট মো.আজাদ হোসেনের মেয়ে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকায় নানা রফিকুল ইসলাম বাবুলের বাড়ী থেকে পড়াশোনা করে। সে আওরাবুনিয়া ইউনিয়নের তালগাছিয়া ফাযিল মাদ্রাসায় নুরানী শাখায় দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে। ওই মাদ্রাসার শিক্ষক হাসিব মীরের কাছে প্রাইভেট পড়ে শিক্ষার্থী। পড়ার সময় বিভিন্ন অজুহাতে শিশু শিক্ষার্থী তাকে মারধর করে শিক্ষক হাসিব। নির্যাতনের বিষয়টি অভিভাবকদের জানালে এতে ক্ষিপ্ত হয় শিক্ষক হাসিব।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে প্রাইভেট পড়তে গেলে মীমকে লাঠি দিয়ে পিটিয়ে নাক ফাটিয়ে দেয়।

অভিযোগ অস্বীকার করে শিক্ষক হাসিব মীর জানান, পড়ানোর সময় অন্য শির্ক্ষাথীকে শাসন করার সময় মীম আহত হয়। এঘটনায় শিক্ষার্থীর আত্মীয় স্বজন তাকে মারধর করেছে।

থানার ওসি নাসের রায়হান জানান, এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:২৬   ১৫৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ