ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


 আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ভোলা: লালমোহনে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে ভোলা-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় নির্বাচনি আচরণ বিধি নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক।

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) উপজেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের লালমোহন উপজেলা সভাপতি শফিকুর রহমান, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম, লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার প্রমুখ।
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণ বিধি পালন করে নিজ নিজ দলের কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করার জন্য সকল দলের প্রতিনিধিদের অনুরোধ করেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা এমনভাবে উপহার দিতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম এই নির্বাচনকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারে। এজন্য উপজেলা প্রশাসন সবকিছুই করতে প্রস্তুত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৮   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ