ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সরকারী পুকুরে অবৈধভাবে মাছ লুটের অভিযোগ

সরকারী পুকুরে অবৈধভাবে মাছ লুটের অভিযোগ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫


সরকারী পুকুরে অবৈধভাবে মাছ লুটের অভিযোগ

ভোলা: লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের কর্তারহাট এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে তজুমদ্দিন ও ডাওরী এলাকা থেকে জাল ও লোকজন এনে ওই পুকুরে মাছ ধরা হয়। অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার জসিম মৃধা ও হিসাবরক্ষক ওমর ফারুকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অংশ নেন এবং পুকুর থেকে প্রায় চার মণ মাছ ধরে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন পুকুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাছ ধরা আইন ও বিধিমালার পরিপন্থী। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বলেন, সরকারি সম্পদ ব্যক্তিগত স্বার্থে ভোগদখলের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন বলেন, “ এ ব্যাপারে আমি কিছুই জানি না।”

এ ঘটনার ব্যাপারে জসিম মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চরফ্যাশস যাইতে ছিলাম। যাওয়যার সময় দেখি পুকুরে মাছ ধরছে তখন সেখান থেকে আমি দুইটি কাতল মাছ নিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৮   ১০৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ