ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বরগুনার তালতলীতে পিতার হাতে পুত্র খুন

বরগুনার তালতলীতে পিতার হাতে পুত্র খুন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


বরগুনার তালতলীতে পিতার হাতে পুত্র খুন

বরগুনা: তালতলী উপজেলায় এক যুবক নেশার টাকা না পেয়ে বাবার উপর চড়াও হন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে বাবার হাতে থাকা ছুরির আঘাতে মো. সফিক (২৭) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেল ৫ টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিক (২৭) পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকার হারুন হাওলাদারের ছেলে। তাঁরা পরিবারসহ জীবিকার তাগিদে ৫ বছর ধরে তালতলীর ইদুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। এ ঘটনার পর থেকে পিতা হারুন হাওলাদার পালাতক রয়েছে।

তালতলী থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মো. সফিক দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও তিনি সুস্থ হননি। সর্বশেষ গত ৭ অক্টোবর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১০ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান সফিক। মুক্তির পর বাড়িতে ফিরে তিনি প্রায়ই বাবার কাছে মাদকের টাকা দাবি করতেন।

ঘটনার দিন দুপুরে বাবার নিকট নেশার টাকা দাবী করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় বাবা হারুনের হাতে থাকা ছুরির দিয়ে সফিকের পিঠে আঘাত করেন। এসময় গুরুতর আহত অবস্থায় সফিককে তার বাবা নিজেই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে হারুন হাওলাদার হাসপাতাল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে নিহত সফিকের মা রাসেদা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। বহুবার নিরাময় কেন্দ্রে পাঠিয়েছি, এমনকি জেলেও গেছে। কিন্তু ছাড়া পাওয়ার পরও সে আবার পুনরায় মাদক সেবন শুরু করে। ঘটনার দিন বাবা-ছেলের ঝগড়ার একপর্যায়ে এই ঘটনা ঘটে।’
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলের বাকবিতণ্ডার একপর্যায়ে বাবার ছুরিকাঘাতে সফিক নিহত হয়েছেন। অভিযুক্ত বাবা নিজেই তার ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। তবে ছেলের মৃত্যুর পর থেকে তিনি পলাতক রয়েছেন। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে বরগুনার মর্গে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৫   ১৬০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ