ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে সড়কে পাশে পড়েছিলো মাথাবিহীন যুবকের মরদেহ

আড়াইহাজারে সড়কে পাশে পড়েছিলো মাথাবিহীন যুবকের মরদেহ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


 আড়াইহাজারে সড়কে পাশে পড়েছিলো মাথাবিহীন যুবকের মরদেহ
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সড়কের পাশ থেকে মাথাবিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা না থাকায় পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত ফিঙ্গার প্রিন্টের (আঙ্গুলের ছাপ) মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোন স্থানে নৃশংসভাবে এই হত্যাকা- ঘটিয়ে হত্যাকারীরা লাশটি ফেলে রেখে গেছে। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার বগাদী শ্রীনিবাসদী সড়কের মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী- নিহত ওই ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৩৬)। তিনি সিলেট সদর উপজেলার হাউজিং এসেস্ট এলাকার মৃত আনোয়ার ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে দুপুরে স্থানীয়রা শ্রীনিবাসদী এলাকায় সড়কের পাশে মাথাবিহীনে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সবশেষ ওই দিন বিকেলে পিবিআই মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে প্রযুক্তিগত সহায়তায় পরিচয় শনাক্ত করে।
এদিকে লাশ দেখতে শত শত নারী উৎসুক নারী পুরুষ ভীড় করে। আব্দুর রহমান নামে এক স্থানীয় বাসিন্দা জানায়, এমন নৃশংস হত্যাকা- তার জীবদ্দশায় দেখেননি। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। পরে এসে দেখি বিবস্ত্র অবস্থায় মাথাবিহীন একটি লাশ। শরীরটা ছিন্ন ভিন্ন।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, লাশটির মাথা নেই এবং পেটের নাড়িভুঁড়ি বের করা অবস্থায় পাওয়া গেছে। শরীরে কোনো কাপড় ছিল না। আশপাশে মাথার কোনো সন্ধানও পাওয়া যায়নি।
ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহত পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:৫৯   ১৫০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ