ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার

মধ্যনগরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


মধ্যনগরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় রাজনৈতিক মামলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বনগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সজলু তালুকদার (৪২)। তিনি বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে। তিনি মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি এবং ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই মো. ইউছুব আলী ও এএসআই মো. কাউসার আহম্মদের সমন্বয়ে গঠিত একটি টিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সজলু তালুকদার মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ ২৭/১১/২০২৪ খ্রি., ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর অধীন রুজুকৃত নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবেই বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তাকে থানায় আনা হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম. সাহাবুদ্দিন শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৪৫   ১৩০ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ