ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সবুজ সভাপতি ও বাবু সম্পাদক আড়াইহাজার পৌর যুবদলের কমিটি ঘোষণা

সবুজ সভাপতি ও বাবু সম্পাদক আড়াইহাজার পৌর যুবদলের কমিটি ঘোষণা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


 আড়াইহাজার পৌর যুবদলের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ:  দীর্ঘ পাঁচ বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি পদে শফিকুল ইসলাম সবুজ ও কাউসার আহমেদ বাবুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। বুধবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. আলামিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আড়াইহাজার পৌর যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক নতুন কমিটির অনুমোদন করেন। এমনকি ূআগামী ৩০ দিনের মধ্যে আড়াইহাজার পৌর যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়।
নবনির্বাচিত আড়াইহাজার পৌরসভা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের ধানের শীষের বিজয়ে কাজ করছি। এজন্য তিনি যুবদলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াইহাজার পৌর যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৫:০৪   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ