ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইউএনওর বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্তার অভিযোগে বিএনপির

ইউএনওর বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্তার অভিযোগে বিএনপির


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫


ইউএনওর বিরুদ্ধে আওয়ামী লীগের সম্পৃক্তার অভিযোগে বিএনপিরপিরোজপুর: নাজিরপুরে আওয়ামী লীগ দোসরদের পুন: প্রতিষ্টার অভিযোগে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নাজিরপুর উপজেলা বিএনপি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজলা বিএনপি’র দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান। এ সময় তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত সংবর্ধনার অনুষ্টানে দেশ থেকে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনার দোসর ও ২০২৪ জুলাই গন অভ্যুত্থান বিরোধী ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানে করেন। এ সময় তিনি আওয়ামী লীগের দোসরদের বিশেষ অতিথির আসনে বসিয়ে অনুষ্টান সম্পন্ন করার কারনে বিভিন্ন রাজনৈতিক দল সহ নাজিরপুর উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অনুষ্ঠান বর্জন করেন।

নাজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হাসান খান আরো অভিযোগ করেন যে, গত কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা ২০২৪ সালের জুলাই গন অভ্যুত্থানের শহীদের কতা স্মরন করেন নাই। যা নিয়ে স্থানীয় দের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। সাজিয়া শাহনাজ তমা নাজিরপুর যোগদানের পর থেকে এলাকার উন্নায়ন মুলক কর্মকাণ্ডের কোন পদক্ষেপ গ্রহন করেন নাই। এ ছাড়া যে সকল সাধারণ নাগরিক সেবা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে গিয়েছে তাদের সাথে তিনি খারাপ আচরন করেছেন বলে একাধিক অভিযোগ রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু হাসান খান বলেন এ নির্বাহী ককর্মকর্তা এক দলের সভাপতি ন্যায় ভুমিকা পালন করছে। তিনি পতিত আওয়ামী লীগ সরকাররের দোসরদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তাকে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিরেপক্ষ ভাবে অনুষ্ঠিত করা সম্ভব নয়। আমরা খোজ নিয়ে জেনেছি তিনি একটি বিশেষ এলাকার লোক। ফ্যাসিস্ট সরকার আমলে প্রভাব ঘাটিয়ে নিজ এলাকার আশে পাশে চাকরি করেছেন।

সংবাদ সম্মেলন উপস্থিতি ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ইয়াহিয়া খান, কলারদোনিয়া ইউনিয়ন বিএনপি আহবায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা বিএনপি সদস্য মাসুম মিনা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম রোকেয়া রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, ছাত্রদল আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০১:২৪   ১৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ