ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য,এ্যাডহক কমিটি বাতিলের দাবি

কলাপাড়ায় ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য,এ্যাডহক কমিটি বাতিলের দাবি


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ায় ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বানিজ্য,এ্যাডহক কমিটি বাতিলের দাবি

পটুয়াখালী: কলাপাড়ায় ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে এ্যাডহক কমিটি গঠন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলম, অভিভাবক ইব্রাহিম তালুকদার, আবদুল আজিজ খান ও আবদুস সালাম। মানববন্ধনে ওই এলাকার শত শত মানুষ অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ বেশ কিছুদিন আগে অভিভাবকদের না জানিয়ে গোপনে এ্যাডহক কমিটি গঠন করেন ও অবৈধভাবে মোটা অংকের ঘুষ নিয়ে শূন্যপদে নৈশ প্রহরী, আয়া ও পিয়ন পদে নিয়োগ দেন। তারা অনতিবিলম্ব অবৈধ নিয়োগ বাতিল ও অবৈধ কমিটি স্থগিতের দাবি জানান।

এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আ ব ম ফয়েজ উল্লাহ বলেন, এ্যাডহক কমিটি গঠন ও মাদ্রাসার নিয়োগ সরকারি নিয়ম অনুযায়ী হয়েছে। এতে কোন অনিয়ম করা হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ, দা) মো: আকরাম হোসেন খান, বালিয়াতলী মুসল্লিয়াবাদ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে আর্থিক লেনদেন ও গোপনে এ্যাডহক কমিটি গঠন এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের নির্দেশনা মোতাবেক পদক্ষেপ গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, বিষয়টা আমি জেনেছি। খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৮:৫৭   ১২২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ