ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সড়কের ঢালের ডোবায় ভেসে উঠলো অজ্ঞত যুবতীর লাশ

সড়কের ঢালের ডোবায় ভেসে উঠলো অজ্ঞত যুবতীর লাশ


সাব্বির হাসান,সদরপুর (ফরিদপুর)
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫


 সড়কের ঢালের ডোবায় ভেসে উঠলো অজ্ঞত যুবতীর লাশ
ফরিদপুর: সদরপুর উপজেলার সদরপুর-ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর সাবরেজিস্টার অফিস এলাকার সড়কের ঢালের ডোবায় ভেসে ওঠে বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞত যুবতীর লাশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ওই যুবতীর লাশ ওই এলাকার এক গৃহবধু দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তিনি কচুর লতি তুলতে ওই ডোবায় গিয়েছিলেন। স্থানীয়রা জড়ো হয়ে ৯৯৯ এ কল করে। ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবতীর লাশ উদ্ধার করে সদরপুর থানায় নিয়ে আসে। তার বয়স আনুমানিক ২৫ বছর। পুলিশ উদ্ধারকালে ওই যুবতীর মুখের ডান পাশে ক্ষতচিহ্ন দেখতে পায়।
ঘটনাস্থলে উপস্থিত ও স্থানীয় দোকানদার ফারুক বিশ্বাস বলেন, গত দুইদিন আগে গভীর রাত পর্যন্ত মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে এদিক দিয়ে ঘোরাফেরা করতো এবং অশ্লীল কথা বার্তা বলতেছিল, ধারনা করা হচ্ছে লাশটি তার হতে পারে। উপস্থিত আরও অনেকে বলছেন, তার মৃত্যু রহস্যজনক। পুলিশ ঘটনা তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসতে পারে।
মরদেহ উদ্ধারে থাকা সদরপুর থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ জানান, অজ্ঞাত যুবতীর লাশের বয়স আনুমানিক ২০/২৫ বছর হবে। তার মুখে ক্ষত চিহৃ রয়েছে। এ ঘটনায় ফরিদপুর জেলার ভাংগা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউন দীপু ঘটনাস্থলে ছুটে আসেন। ওই সময় ঘটনাস্থলে থাকা সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে এবং ফরিদপুর পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিআইবি) পর্যবেক্ষন করে তদন্ত পূর্বক আইনী ব্যাবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫০:০৬   ১২০ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ