ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথার আটঘরে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সালথার আটঘরে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫


 সালথার আটঘরে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়


ফরিদপুর:
সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকালে আটঘর ইউনিয়নের নকুলহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আটঘর ইউনিয়নবাসীর সাথে এ মতবিনিময় সভা করেন সালথা থানা পুলিশ।

সালথা থানার এএসআই শাহবুদ্দীন খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সালথা থানার পরিদর্শক (ওসি) মো. বাবলুর রহমান খান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, সালথা থেকে মাদক কারবারী ও চাঁদাবাজী বন্ধ করতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। যে কোন দলের আতি নেতা পাতি নেতা চাঁদাবাজি করলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। এসব অন্যায়ের সাথে যারা জড়িত থাকবে, তাদেরকে সালথার বুকে থাকতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, এই সালথা উপজেলা কৃষিতে ভরপুর। মহামুল্যবান সম্পদ কৃষি জমি। কি কারণে মানুষ কাইজ্জ্যা-মারামারী করবে। কাইজ্জ্যা মারামারী বাদ দিয়ে সবাই কৃষি কাজে মন দিলে আগামী ৫ বছরে সালথা উপজেলা সোনার সালথা হিসেবে তৈরি হবে। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সালথা গড়তে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, প্রচার সম্পাদক নাসির মাতুব্বর, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বর, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মিঠু, যুবদল নেতা মুরাদুর রহমান, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, শিমুল মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আটঘর ইউনিয়নের সভাপতি মাওলানা শওকত ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন আটঘর ইউনিয়নের সভাপতি কারী ওবায়দুল ইসলাম, বিএনপি নেতা ভুট্টো মাতুব্বর, মাজেদ মাতুব্বর, ফিরোজ মাতুব্বর, সালথা উপজেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:৫৯   ১১৩ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ