ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপিতে যোগ দিলো হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ

বিএনপিতে যোগ দিলো হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


বিএনপিতে যোগ দিলো হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুরে মৎস্য আড়তদার ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫০ জনসহ দুই শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন। সোমবার ২২ ডিসেম্বর রাত ৮টায় মহিপুর মৎস্য বন্দরের সামনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
সভায় ব্যবসায়ী, ইউপি সদস্য, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বন্দরের হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ ফুলের তোড়া দিয়ে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে দলীয়ভাবে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার।
এ ছাড়াও উপস্থিতি ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খাঁন, সদস্যসচিব আতিকুর রহমান মিলন, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হ্যান্ডলিং সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার। বিএনপিতে যোগ দিলেন হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষবিএনপিতে যোগ দিলেন হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:৪৪   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ