ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে দেড় লাখ টাকা অর্থদণ্ড

ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে দেড় লাখ টাকা অর্থদণ্ড


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫


 ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে দেড় লাখ টাকা অর্থদণ্ড

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলার জিগাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনটি মামলায় মোট ১ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা দুইটি পৃথক মামলায় দুইজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে দায়ের করা একটি মামলায় এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় সংশ্লিষ্টদের আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৭   ২৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ