ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলার করম আলী মোড় থেকে শুরু করে থানার মোড় হয়ে শেষ হয়।উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের পৃথক আনন্দ মিছিল বের করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে দোহার উপজেলা বিএনপি’র সভাপতি মো.নজরুল ইসলাম মেছের বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ দেশ বাংলাদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আগামী ২৫ ডিসেম্বর তার আগমন উপলক্ষে সারা দেশে আনন্দের বন্যা উদযাপন করবে। তারই ধারাবাহিকতায় দোহার উপজেলা হতে কয়েক হাজার নেতাকর্মি প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ঢাকায় থাকবো ইনশাল্লাহ।
ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী বলেন, ‘২০০৭ সালের মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকার ছিল, শেখ হাসিনারই সমর্থিত সরকার। সেই সরকারের সময়ে বিনা কারণে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম শারীরিক নির্যাতন করা হয়। সেই নির্যাতনের পর নেতাকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়। পরবর্তীতে তারেক রহমানের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরে শেখ হাসিনার সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে ফিরতে বাধা দেয়। ১৭ বছর ধরে তাকে তার পরিবার, দেশ ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।এছাড়াও তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে পারেননি, এমনকি ছোট ভাইয়ের লাশ ও জানাজায়ও অংশ নিতে পারেননি। এসব ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী।
পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস বলেন, ‘জিয়া পরিবার বাংলাদেশের একটি জনপ্রিয় ও ঐতিহাসিক রাজনৈতিক পরিবার। এই পরিবারই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নির্ভীক সৈনিকের মতো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এই পরিবারকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ ও তাদের মিত্ররা এমন কোনও চক্রান্ত নেই, তা বাদ দেয়নি।’
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জাসাস এর সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছের, সিনিয়র সহ-সভাপতি মো.নুরুল ইসলাম বেপারী, সাধারন-সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, পৌরসভা বিএনপি’র সভাপতি এস এম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, তানভীর আহম্মেদ সানু মোল্লা, এ্যাডভোকেট সোয়ান, উপজেলা যুবদলের আহব্য়াক মো.মোশারফ হোসেন, লুৎফর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি জুলহাস, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি রমজান হোসেন, পৌরসভা মৎস্যজীবি দলের সভাপতি খোকন মাহমুদ শরীফ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আওয়াল, সহ-সভাপতি এসকে রফিক,সাধারন-সম্পাদক মাহবুব শিকদার ছাত্রদলের সভাপতি মো.সেলিম, সাধারন-সম্পাদক আলমগীর শিকদার,প্রমুখ।
জানা যায়, তারেক রহমানের আগমন প্রসঙ্গে তিনি জানান, ২৫ ডিসেম্বর তিনি দেশে নেমে প্রথমে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথে ৩০০ ফিট এলাকায় উপস্থিত জনসমাগমের উদ্দেশে একটি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেবেন। এরপর তিনি তার মাকে দেখে বাসায় ফিরবেন।
সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করা হবে।পাশাপাশি দলীয়ভাবেও বিএনপি’র নেতাকর্মীরা তার নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৪:৫৮ ১৮৩ বার পঠিত | ● আনন্দ ● দোহার ● বিএনপি ● মিছিল