ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুর-১ আসনে ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি মোস্তফা জামাল হায়দার

পিরোজপুর-১ আসনে ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি মোস্তফা জামাল হায়দার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫


পিরোজপুর-১ আসনে ধানের শীষের চূড়ান্ত কাণ্ডারি মোস্তফা জামাল হায়দার

পিরোজপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এর মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা করেন।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জোটগত সিদ্ধান্তের মাধ্যমে এই বর্ষীয়ান রাজনীতিবিদের হাতেই ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে। মোস্তফা জামাল হায়দারের মতো একজন হেভিওয়েট ও অভিজ্ঞ নেতার আগমনে পিরোজপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা, জাতীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি এ আসনের ভোটের লড়াইয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

জোটের একক প্রার্থী হিসেবে তার মনোনয়ন ঘোষণার ফলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভেদ দূর হয়ে এখন একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। দলীয় কোন্দল ভুলে সব স্তরের নেতা-কর্মীরা একযোগে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

ধানের শীষের প্রার্থী হিসেবে মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণার পর থেকেই পিরোজপুর জুড়ে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা ও ‘ক্লিন ইমেজ’ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জোটের একজন বর্ষীয়ান ও গ্রহণযোগ্য নেতা হিসেবে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে পিরোজপুর-১ আসনে ধানের শীষের অবস্থান আরও সুসংহত হবে এবং নির্বাচনী লড়াইয়ে নতুন গতি সঞ্চার হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:১৬   ৬৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ