ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে শীতের তীব্রতায় পুরাতন কাপড়ের দোকানে ভীর করছে ক্রেতারা

কাউখালীতে শীতের তীব্রতায় পুরাতন কাপড়ের দোকানে ভীর করছে ক্রেতারা


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫


কাউখালীতে শীতের তীব্রতায় পুরাতন কাপড়ের দোকানে ভীর করছে ক্রেতারা

পিরোজপুর: কাউখালীতে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়ায় সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। গত দুইদিন ধরে কাউখালীতে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতা বাড়ায় উপজেলার গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে সাধারণ ক্রেতারা। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ কম মূল্যে শীতবস্ত্র কেনার জন্য ভিড় জমাচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। উপজেলার বিভিন্ন স্থানে পুরাতন গরম কাপড়ের ব্যবসা বেশ জমজমাট।

উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখা গেছে, পুরাতন কাপড় বিক্রির ধুম পড়েছে। বিশেষ করে এর ক্রেতা হচ্ছে নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন রিকশা বা ভ্যান চালক সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ দোকানে গরম কাপড় কেনার ভিড় জমাচ্ছে।

পুরাতন কাপড়ের মধ্যে রয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল, গরম টুপি, চাদর, ব্লেজার, বিভিন্ন ধরনের মাফলার, মোটা গেঞ্জি সহ বিভিন্ন ধরনের গরম পোশাক। এ সমস্ত দোকানে দামও তুলনামূলক কম। বিভিন্ন ধরনের জ্যাকেট ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

এছাড়া মোটা গেঞ্জি, সোয়েটার ও চাদর পাওয়া যায় ১০০ টাকা থেকে ২৫০ টাকার মধ্যে। রিক্সা চালক শুকুর আলী আক্ষেপ করে বলেন, শীতের তীব্রতা বেড়েছে কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে কোন কম্বল পাওয়া যায়নি। ফুটপাতের দোকান থেকে ১২০ টাকায় একটি কম্বল ক্রয় করেছি।

দিনমজুর আব্দুল বারেক বলেন, ১৫০ টাকা দিয়ে একটি জ্যাকেট ক্রয় করেছি। বিক্রেতা হাসান ও জাকির হোসেন বলেন, এসব পোশাক কিনতে প্রতিপিস খরচ হয়েছে মানভেদে ৫০ টাকা থেকে ১৫০ টাকা। আমরা প্রতিটি পোশাকে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত লাভ করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১৫   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ