ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে নিজ ঘরে থেকে প্রবাস ফেরত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

সিংগাইরে নিজ ঘরে থেকে প্রবাস ফেরত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫


সিংগাইরে নিজ ঘরে থেকে প্রবাস ফেরত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জ: সিংগাইরে ফাইজুদ্দিন(৫০) নামের প্রবাস ফেরত এক ব্যাক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জামশা ইউনিয়নে নয়াপাড়া গ্রামে নিজ ঘরের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফাইজুদ্দিন ওই এলাকার মৃত সামেজুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পথচারীরা নিহতের ঘর থেকে রক্ত বের হতে দেখেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
নিহতের আত্বীয় আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন। হত্যার খবর পেয়ে সন্ধ্যার দিকে স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ দেখেন। তবে ধারনা করা হচ্ছে খুনের সাথে তার স্ত্রী শিউলী জড়িত।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দ্রুত ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৫৯   ১২৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ