ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিতে আসছেন মেজর হাফিজ

ভোলা-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিতে আসছেন মেজর হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫


ভোলা-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিতে আসছেন মেজর হাফিজ

ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ভোলা-৩ আসেনর প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দিতে লালমোহনে আসছেন।

দলীয় সূ্ত্রে জানা যায়, আজ শনিবার বিকেলে ঢাকার সদরঘাট থেকে এম ভি সম্পদ লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। রাত ১০ টায় লঞ্চ থেকে ভোলার ইলিশা ঘাটে নেমে সেখান থেকে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। আগামীকাল সকালে ভোলা-৩ আসনে নমিনেশন পেপার জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল জানান, আমাদের নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য আজ রাতে লালমোহনে আসছেন। নেতার আগমন উপলক্ষ্যে আমরা নেতাকর্মীরা ভোলার উদ্দেশ্যে (রাত ৭:৩০ মিনিটে) রওয়ানা করেছি। আগামীকাল মনোনয়ন পত্র জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করবেন তিনি। দোয়া মোনাজাত শেষে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিবেন।

এদিকে লালমোহনে মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আসা উপলক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:২১   ১৫৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ