ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় আ’লীগের তিন নেতা গ্রেফতার

কাঁঠালিয়ায় আ’লীগের তিন নেতা গ্রেফতার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫


 কাঁঠালিয়ায় আ’লীগের তিন নেতা গ্রেফতার


ঝালকাঠি:
কাঁঠালিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় নম্বর আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ ছত্তার হাওলাদার (৬৭), পাঁচ নম্বর শৌলজালিয়া ইউনিয়ন কৃষক লীগ নেতা ও সাবেক প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন (৬৮) ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ছগির জমাদ্দার (৩৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের ঝালকাঠি কোর্টে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.নাছের রায়হান।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া এলাকা থেকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ ছত্তার হওলাদার, কাঁঠালিয়া সদর থেকে শৌলজালিয়া ইউনিয়ন কৃষকলীগের নেতা মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ছগির জমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. আঃ ছত্তার হাওলাদার, আওরাবুনিয়া, তোফাজ্জল হোসেন শৌলজালিয়া এবং মো. রফিকুল ইসলাম ছগির উপজেলা সদরের দক্ষিণ আউরা গ্রামের বাসিন্দা।
থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছের রায়হান জানান, গ্রেফতারকৃত তিনজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:০৭   ২৫৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ