ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দীপু দাস হত্যার বিচারের দাবীতে আগৈলঝাড়ায় মানববন্ধন

দীপু দাস হত্যার বিচারের দাবীতে আগৈলঝাড়ায় মানববন্ধন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫


 দীপু দাস হত্যার বিচারের দাবীতে আগৈলঝাড়ায় মানববন্ধন
বরিশাল: ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিককালে ক্রমবর্ধমান হারে সংঘঠিত মব-সন্ত্রাস প্রতিরোধ করে সুবিচার প্রার্থী জনতার উদ্যোগে আগৈলঝাড়ায়  শনিবার সকালে আগৈলঝাড়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কে আগৈলঝাড়া সদর রোডে জিরো পয়েন্ডে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

পরে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক দীনেশ চন্দ্র হালদার, কার্তিক চন্দ্র বেপারী, অশোক সরকার, সাবেক অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, ডাক্তার অমুল্য রতন বাড়ৈ, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, জেলা যুবদল সদস্য হেমায়েত তালুকদার, রাজিহার ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শ্যামল ঘটক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা কারীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার দাবী জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:২১   ২২৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ