ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না: মেজর হাফিজ

বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না: মেজর হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫


 বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না: মেজর হাফিজ

ভোলা-৩: (লালমোহন- তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের গোলামী চায় না। বাংলাদেশের মানুষ চায় গণতন্ত্র। এদেশের মানুষ স্বাধীন ভাবে ভোট দিতে চায়। কারো দ্বারা যেন অত্যাচারিত না হয় সে ধরনের সমাজ ব্যবস্থা চাই।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে ভোলা-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন দাখিল উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান এর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর বিদেশে ছিল। দেশে আসার পরে এয়ারপোর্টে আমরা তাকে অভ্যর্থনা জানিয়েছি। ওখানে এত মানুষ হয়েছিলো যে, আধাঘন্টার রাস্তা পার হতে প্রায় ৪ ঘন্টা লেগেছে। সকল মানুষের এত জনসমাগম হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। এটা হয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়া সৎ লোক ছিলেন।

তারা জনগনের উপকার করেছেন এবং জনগনের সেবক ছিলেন। সেই স্মৃতি ধারণ করে এদেশের মানুষ মনে করেছে তাদের ছেলে তারেক রহমানও এদেশের মানুষের কল্যানে কাজ করবে। আনেক আশা ভরসা নিয়ে প্রায় কোটি মানুষ ঢাকার শহরে গিয়েছে। কারন তারা ভারতের গোলাম থাকতে চায় না। তারা গণতন্ত্র চায়। সাধরণ মানুষের উপর অত্যাচার জুলুম না হয় সে নিশ্চয়তার জন্য সাধারণ মানুষ দুই দিন আগেই ঢাকায় অবস্থান নিয়েছিল তারেক রহমানকে বরণ করার জন্য।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজ মনোনয়ন পত্র জমা দেন মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর-বিক্রম।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৪:১৯   ২৪৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ