ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে আবু হানিফ খানের বিএপিতে পুনর্বহালের দাবি

দুমকিতে আবু হানিফ খানের বিএপিতে পুনর্বহালের দাবি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫


 দুমকিতে আবু হানিফ খানের বিএপিতে পুনর্বহালের দাবি

পটুয়াখালী: দীর্ঘদিন রাজনৈতিক অনিশ্চয়তায় থাকার পর ফের বিএনপিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি মাষ্টার আবু হানিফ খান। সোমবার ২৯ ডিসেম্বর বিকেলে স্থানীয় স্টার চাইনিজ রেস্টুরেন্টে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে আবু হানিফ খান জানান, ২০২৩ সালে তৎকালীন আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী তাঁর ছেলেকে চাকরির প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিএনপির রাজনীতি থেকে সরে গিয়ে আওয়ামী লীগে যোগদান করান। সকালে যোদান করলেও বিকেলে তাঁর যোগদান স্থগিত করেন জেলা আওয়ামী লীগ। তখন তিনি মানসিকভাবে ভেঙে পরেন।সেই সময় থেকে দলহীন অবস্থায় রয়েছেন এই প্রবীন রাজনীতিবিদ।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি বিএনপি। ১৯৮০ সালে ” জাগো”দল থেকে শুরু করে বিএনপির সাথে জড়িত থাকার কথাও জানান তিনি। ১৯৮৩-১৯৮৫ সালে দুমকি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ১৯৯১- ৯৬ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৯৬-২০২২ পর্যন্ত উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ২০০১ - ২০০৬ পর্যন্ত চারদলীয় ঐক্যজোটের সদস্য সচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন তিনি দলটির বিভিন্ন দায়িত্বে থেকেও ছেলেকে চাকরির দেয়ার প্রলোভন দেখিয়ে ভয়ভীতি ও চাপের মুখে পড়ে বিএনপির রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করলেও চাকরি হয়নি তার ছেলের।
আবু হানিফ খান আরও বলেন, বর্তমানে রাজনৈতিক পরিবেশ তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় তিনি আবার বিএনপির রাজনীতিতে যুক্ত হতে আগ্রহী। অনিচ্ছাকৃত ভুলের জন্য তিনি দুঃখ প্রকাশ করে দলীয় নেতাদের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
এ বিষয়ে বিএনপি বা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় নেতৃবৃন্দ তাঁর রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রত্যাশা করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৬:২১   ২৩০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ