ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দশমিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

দশমিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬


দশমিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

পটুয়াখালী: দশমিনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দশমিনা-গলাচিপা সড়কের কোর্ডের কোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত পলাশ ফকির (৪০) উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. নিজাম উদ্দিন ফকিরের ছেলে।
আহতরা হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের শাহ আলম প্যাদার ছেলে মো. ইব্রাহিম (২৫), বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত বাদশা মৃধার ছেলে মো. রাসেল মৃধা (৩৫) ও গছানী গ্রামের মৃত কাঞ্চন আলী প্যাদার ছেলে মো. শাহ আলম প্যাদা(৬০)।
প্রত্যাক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে গছানী বাজার থেকে আরজবেগী এলাকায় টমটমে চড়ে কাজে যাচ্ছিলেন কাঠ শ্রমিকেরা। পথে নলখোলা-গলাচিপা সড়কের কোর্ডের কোলায় টমটমের চাক্কা গর্তে পরে উল্টে যায়। পরে স্থানীয়রা তাদের গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টমটমের চালক পলাশ ফকিককে মৃত ঘোষণা করেন। আর আহতদের হাসপাতালে ভর্তি করেন।
তথ্য নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৬:০২   ২০৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ