ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে আজাদসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ,বাতিল ৪

আড়াইহাজারে আজাদসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ,বাতিল ৪


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারী ২০২৬


 আড়াইহাজারে আজাদসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ,বাতিল ৪
নারায়ণগঞ্জ-২:  (আড়াইহাজার) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদসহ দশ প্রার্থীর মধ্যে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বাকি চার জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ আসনের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, ধানের শীষ প্রতীকের প্রাথী নজরুল ইসলাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হাফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী কামরুল মিয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আবুল কালাম।

মনোনয়ন বাতিল করা হয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয়, স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী মিনহাজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. হাবিবুল্লাহ।

রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয় ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী আবদুল আউয়াল ও মিনহাজুর রহমানের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে সঠিক তথ্য না পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. হাবিবুল্লাহ তার মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য, ব্যাংক হিসাবের তথ্য সঠিকভাবে উল্লেখ করেননি। পাশাপাশি তার দাখিল করা হলফনামায় সম্পদের তথ্যও সঠিকভাবে উল্লেখ না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

এর আগে সকালে এ আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হাফিজুল ইসলাম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে বিকেলে পুনর্বিবেচনা শেষে তাদের মনোনয়ন ফিরিয়ে দিয়ে বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষনার হওয়ার পর প্রতিক্রিয়ারয় ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, একটি সুন্দর, সুশৃঙ্খল, দখলদারমুক্ত এবং মাদকমুক্ত একটি সমৃদ্ধশালী আড়াইহাজার গড়তে যা যা করা প্রয়োজন সব করা হবে।
স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর বলেন, এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। যার সুফল এখনও সাধারণ জনগণ ভোগ করছে। নির্বাচিত হলে ব্যক্তিস্বার্থকে বিসর্জন দিয়ে জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্ববোধ থেকে কাজ করে যাব।’
জামায়াতের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, ‘এবারের নির্বাচনে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে মুখিয়ে আছে। জামায়াত সবসময় সত্য ও ন্যায়ের পথে ছিলো। তাই জনপ্রতিনিধি আড়াইহাজারবাসী দাড়িপাল্লাকেই বেছে নিবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৪৫   ৪৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ