ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিষের লড়াই দেখতে মানুষের ভিড়, প্রশাসনের বাধায় লড়াই বন্ধ

মহিষের লড়াই দেখতে মানুষের ভিড়, প্রশাসনের বাধায় লড়াই বন্ধ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী ২০২৬


মহিষের লড়াই দেখতে মানুষের ভিড়, প্রশাসনের বাধায় লড়াই বন্ধ

পটুয়াখালী: কলাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে মহিষের লড়াই প্রতিযোগিতা। রোববার ৪ জানুয়ারি ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এ প্রতিযোগিতা আয়োজনের কথা ছিল।
লড়াইয়ের জন্য বিশাল আকৃতির দুটি বলি মহিষ হাজির করেন মালিক মজিবর ফকির ও সোহেল মিরা। এ আয়োজনকে কেন্দ্র করে আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজারো উৎসুক মানুষ সলিমপুর গ্রামে জড়ো হন। স্থানীয় যুবসমাজ এ লড়াইয়ের আয়োজন করে এবং আয়োজনের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। তবে প্রাণিকল্যাণ আইনে কোনো প্রাণীকে লড়াইয়ের জন্য উত্যক্ত বা প্ররোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় অনুষ্ঠান শুরুর আগে ব্যবস্থা নেয় প্রশাসন।
এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়ার সদস্যদের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লড়াই বন্ধ ঘোষণা করেন। ফলে লড়াই দেখতে আসা হাজারো মানুষ হতাশ হয়ে ফিরে যান।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়েজিদ মুন্সি জানায়, আমরা প্রাণীকুল নিয়ে কাজ করি। মহিষের লড়াই অনুষ্ঠানে উৎসুক জনতা আনন্দ পাবে তবে প্রাণীদের জন্য এটি একটি কষ্টসাধ্য কাজ। এ শীতে প্রতিটি প্রাণীকে মানুষের মতোই সুরক্ষা দেয়া উচিৎ তবে আমরা সেটা না করে উল্টো তাদের দিয়ে ঝুকিপূর্ণ কাজ করাচ্ছি। আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সহায়তায় লড়াইটিকে বন্ধ করতে পেরেছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, এ ধরনের লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য হয়। আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ। তাই লড়াইটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:৩৫   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ