ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে গরীব ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

দুমকিতে গরীব ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী ২০২৬


 দুমকিতে গরীব ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
পটুয়াখালী: দুমকিতে উইমেন এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও হিউম্যান রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় দেড় শতাধিক গরীব, অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার ৪ জানুয়ারি দুপুর ১২ টায় দুমকি ডব্লিউইএফ কার্যালয় চত্বরে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। ডব্লিউ ইএফ এর নির্বাহী পরিচালক পারভিন আরা বেগম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহ. অলিউল ইসলাম, ডব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা একেএম হারুন অর রশিদ। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দেড় শতাধিক বয়স্ক অসহায় গরীব শীতার্ত নারী পুরুষের মধ্যে কম্বল বিতরন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:১১   ২৫২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ