ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ৪ জানুয়ারী ২০২৬


পিরোজপুরে জামায়াতের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

পিরোজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারী) সকালে পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ পৌর জামায়াতের উদ্যোগে মেরামত করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির ‘সমাজ সংস্কার’ কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পৌর জামায়াতের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।

স্থানীয়রা জানান, পিরোজপুর পৌরসভা দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ না করায় এ পথে চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জামায়াতের এ উদ্যোগে জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী এবং এ মানবিক উদ্যোগকে তারা স্বাগত জানান।

রাস্তা সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:২১   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ