ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থীর মতবিনিময়

আলফাডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্ট প্রার্থীর মতবিনিময়


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


আলফাডাঙ্গা , সাংবাদিক , জাতীয় ঐক্য ফ্রন্ট , মতবিনিময়

ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত ফরিদপুর-১ আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় ফরিদপুরের আলফাডাঙ্গা কফি হাউজে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “বিভিন্ন সময় নানা প্রতিকূলতার কারণে আমাকে দল পরিবর্তন করতে হয়েছে, তবে আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি। আমি যতবার সংসদ সদস্য হয়েছি, ততবারই এলাকার উন্নয়নে কাজ করেছি। অনেককে চাকরি দিয়েছি, কিন্তু বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা নেইনি এবং কারো নামে মিথ্যা মামলাও দেইনি।”
তিনি আরও বলেন, “এবার আমার নির্বাচনী প্রতীক সাইকেল। প্রতীক বড় বিষয় নয়। যারা ব্যক্তি শাহ মোহাম্মদ আবু জাফরকে ভালোবাসেন, তারাই আমাকে ভোট দেবেন।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সঠিক হয়নি। অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবার যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও একই পরিণতির মুখে পড়তে পারে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সাবেক সভাপতি সেকেন্দার আলম, কোষাধ্যক্ষ আবুল বাসার, মনিরুজ্জামান মনিরসহ উপজেলা প্রেসক্লাব ও প্রেসক্লাব আলফাডাঙ্গার অন্যান্য সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৪২   ১৯৬ বার পঠিত  |







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ