ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শামা ওবায়েদের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

শামা ওবায়েদের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬


শামা ওবায়েদের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ
 ফরিদপুর-২:  (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের চার নেতা পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নিজ দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষনা দেন পদত্যাগী নেতারা।

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষনা দেওয়া নেতারা হলেন- সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি মো. পাভেল রায়হান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক খান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগের সাবেক সহসভাপতি মো. পাভেল রায়হান। তিনি বলেন, ২০১৫ সালে তৎকালীন ক্ষমতাশালী এক নেতার মাধ্যমে সম্মেলন ছাড়াই মনগড়া কমিটিতে আমাকে সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি করা হয়েছিল। আজ আমিসহ আওয়ামী লীগ ও কৃষকলীগের চার নেতা স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে থেকে পদত্যাগ করলাম।

তিনি আরো বলেন, তারেক রহমানের দেশ উন্নয়নে গৃহীত কার্যক্রম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেত্রী শামা ওবায়েদ ইসলামের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

এক প্রশ্নের জবাবে পদত্যাগী নেতারা বলেন, আমাদের কোনো ধরনের প্রেসার দেওয়া হয়নি। কিছুদিন আগে শামা ওবায়েদ ইসলাম আমাদের বাড়িতে এসেছিলেন। তখন থেকেই আমি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিই।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৯:০৭   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ