ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে সামাজিক শান্তি শৃঙ্খলা সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

নাজিরপুরে সামাজিক শান্তি শৃঙ্খলা সংঘের উদ্যোগে কম্বল বিতরণ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারী ২০২৬


নাজিরপুরে সামাজিক শান্তি শৃঙ্খলা সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

পিরোজপুর: নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারী) বিকেলে বুইচাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ শতাধিক শীতার্ত, ছিন্নমূল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা মোকাবিলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে সংগঠনেরনেতৃবৃন্দ জানিয়েছেন।

কম্বল পেয়ে শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের তহমান শেখ বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড শীতে কষ্টে ছিলেন এবং গরম কাপড় কেনার সামর্থ্যও ছিল না। কম্বল পেয়ে তিনি উপকারভোগীদের পাশে দাঁড়ানোদের জন্য দোয়া করেন।

সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক যুগন্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক মনির, কোষাধক্ষ্য মো. আল-আমিন হোসাইন, মো. কাওসার হাওলাদার, আব্দুল আলিম মোল্লা, ওবায়দুল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, আবু জাফর মাঝি ও জহিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে সংগঠনের সভাপতি বলেন, প্রতিবছরের মতো এ বছরও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। প্রায় দুইশতাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫২:০১   ১৮২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ