ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই,আটক ১

চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই,আটক ১


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


 চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই,আটক ১

ফরিদপুর: মধুখালীতে চেতনানাশক খাইয়ে এক ইজিবাইক চালককে অচেতন করে ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি ইজিবাইক চালক মোঃ আজাদ হোসেন মল্লিক প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বালিয়াকান্দি বাজারে যান। সেখানে কয়েকজন অচেনা ব্যক্তি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে তার ইজিবাইক রিজার্ভ করে।
স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীরা কৌশলে বিস্কুটের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে খাইয়ে ইজিবাইক চালককে অচেতন করে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিষয়টি ভুক্তভোগীর পরিবারকে অবহিত করলে তারা মধুখালী থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পরপরই মধুখালী থানা পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে গত ৭ জানুয়ারী তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রেলস্টেশন এলাকা থেকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আব্দুল বারেকের ছেলে মোঃ ইউসুফ (২১)।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাইজুর রহমান বলেন, চেতনা নাশক ব্যবহার করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আটক আসামিকে ৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৫:০০   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ