ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬


সিংগাইরে কৃষি জমির মাটি কাটায় ৩ জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

মানিকগঞ্জ: সিংগাইরে সরকারী নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে দুই দোকান মালিকসহ কৃষি জমির মাটি কাটার অপরাধে এক বাক্তিকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমানআদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিন। দিনে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়ে আদায় করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের সহযোগীতায় সিংগাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলিন্ডার গ্যাস বিক্রেতা আমিন উদ্দিনকে ৫০ হাজার টাকা , সাইদুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পৌর বাজার এলাকার প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটও উচ্ছেদ করা হয়। ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগ হ্রাস পায়।
এদিকে,একই দিনে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে অনুমোদনহীনভাবে কৃষি জমির উর্বর মাটির (টপসয়েল) স্তর কর্তনের দায়ে আরশেদ নামের আরেক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদ- আরোপ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ মো.হাবেল উদ্দিন জানান,সিংগাই পৌর বাজারে গ্যাসের দাম ন্যায্য মূল্যের চেয়ে বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আমিন উদ্দিন নামক এক ব্যক্তিকে ৫০ হাজার ও সাইদুর রহমান নামক ব্যক্তিকে ৫ হাজার টাকা এবং বলধারা ইউনিয়নের মানিকদহ নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার জন্য আরশেদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থ দ- প্রদান করে আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২২:৫৪   ১৮০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ