ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » ঢাকা সিলেট মহাসড়কে পাথরের নীচে ভারতীয় পন্য উদ্ধার

ঢাকা সিলেট মহাসড়কে পাথরের নীচে ভারতীয় পন্য উদ্ধার


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬


ঢাকা সিলেট মহাসড়কে পাথরের নীচে ভারতীয় পন্য উদ্ধার
হবিগঞ্জ: ঢাকা সিলেট মহাসড়কের নুসরত পুর রেল ক্রসিংয়ে হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে পাথরের নীচে ভারতীয় চোরাই মাল পেয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হবিগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের নির্দেশনা মোতাবেক হবিগঞ্জ গোয়েন্ধা শাখার পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবির ওসি একেএম শামীম হাসান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি সিলেটের সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক ঢাকা যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের নুসরত পুর রেল ক্রসিংয়ে উক্ত স্থানে আটক করে চেকিং করেন।

এসময় ট্রাকের সব পাথর সরিয়ে নীচে আমদানি নিষিদ্ধ ৮৮ বস্তা ভারতীয় জিরা ২৬৪০ কেজি উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ২০ লক্ষ টাকা। এসময় মোঃ শহিদুল (৫১) পিতা আবুল হাশেম, সাং গোয়াবাড়িয়া , থানা হিজলা জেলা বরিশালকে ট্রাকসহ আটক করা হয়। এব্যাপারে হবিগঞ্জ ডিবির ওসি একেএম শামীম হাসান বলেন, শায়েস্থাগঞ্জ থানায় একজনের নাম উল্লেখ করে গং২/৩ জনের নামে মামলা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরকে পরবর্তীতে আসামি করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২১:৪৭   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ