ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া

কাঁঠালিয়ায় অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী ২০২৬


কাঁঠালিয়ায় অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া
ঝালকাঠি: কাঁঠালিয়ায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারী) উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা ফায়ার ষ্টেশনের সার্বিক সহযোগিতায় ও ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়া এর আয়োজন করে। মহড়া উপলক্ষে এক সভা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার ষ্টেশনের সাব-অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওয়াদুদ, কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার সভাপতি মেহেদি হাসান তুহিন ও সাধারন সম্পাদক মো. মেহেদী সিকদার প্রমূখ। আলোচনা শেষে কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক জনসচেনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। সভাশেষে কলেজের সহকারী অধ্যাপক ও রোভার শিক্ষক লায়লা আরজু মান্দ বানুর স্বরচিত একটি নাটক উপাস্থাপন করা হয়।
এ সময় আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ, ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশন আমুয়ার সদস্যবৃন্দ, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমুয়া এসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, আমুয়া বন্দর সরকারী প্রথিমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:১৮   ১১০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ