ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তালতলীতে স্বামী পরিত্যক্ত নারীকে মুখে বেধে দলবদ্ধ ধর্ষণ

তালতলীতে স্বামী পরিত্যক্ত নারীকে মুখে বেধে দলবদ্ধ ধর্ষণ


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


তালতলীতে স্বামী পরিত্যক্ত নারীকে মুখে বেধে দলবদ্ধ ধর্ষণ

বরগুনা: তালতলী উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে এক স্বামী পরিত্যক্ত নারীকে হিরন হাওলাদারসহ ৪জনের বিরুদ্ধে (৩৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পারা গ্রামে। হিরন হাওলাদার ওই গ্রামের মানিক হাওলাদারের ছেলে। তার সহযোগীদের পরিচয় পাওয়া জায়নি। মঙ্গলবার রাতে বড়পাড়া গ্রামে হিরনের নিজ বাড়িতে এঘটনা ঘটে।

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নমিশেপাড়া গ্রামের এক স্বামী পরিত্যাক্তা নারী (২৪) অভাবের তারনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর মহিপুর এলাকায় বসবাস করে কওে আসছেন। সে ওই এলাকায় সমুদ্রগামী জেলেদের ফেলে দেওয়া মাছ সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে সংসার চালাতেন। মোবাইল ফোনের মাধ্যমে তার সাথে প্রেমরে সম্পর্ক গড়ে ওঠে পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মানিক হাওলাদারের ছেলে হিরন হাওলাদারের সাথে (৩৮)। প্রেমের সূত্র ধরে হিরন হাওলাদার বিয়ের আশ্বাস দিয়ে মঙ্গলবার বিকেল ৪ টার সময় ওই নারীকে হিরন তার নিজ মটর সাইকেলে করে মহিপুর থেকে এনে নিজ বাড়ির একটি ঘরে রাখে।

বাড়িতে ওই দিন তার স্ত্রী সন্তানরা কেউ ছিল না। রাত ৮টার সময় হিরোনসহ ৪জন যুবক ঘওে প্রবেশ করে। তারা ওই নারীকে শারিরক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে ওই নারী রাজী না হওয়ায় তাকে হত্যার হুমকি দিয়ে মুখে কাপর ঢুকিয়ে দলবদ্ধভাবে পালাক্রমে ধর্ষণ করে। ভোরের আজানের সময় হিেেরানসহ অভিযুক্ত ৪জন ধুমপান করার উদ্দেশ্যে ঘরের বাইরে গেলে ওই নারী সেখান থেকে পালিয়ে একটি দোকানের পাশে গিয়ে আশ্রয় নেন। এসময় পাশে অবস্থিত মসজিদে আশা মুসুল্লীদের নিকট তিনি তার উপর ঘটে যাওয়া অথ্যাচারের কথা জানান।
স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে পুলিশ নির্যাতিতা ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বড়পাড়া গ্রামের গ্রামপুলিশ বিউটি বেগম জানান, মুসুল্লীদের নিকট থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর সাথে কথা বলি এবং তালতলী থানাকে জানাই। এঘটনার পর থেকেই হিরন পলাতক রয়েছে।
ধর্ষিতা ওই নারী জানান, হিরোন আমাকে বিয়ে করার জন্য মঙ্গলবার ৪টার সময় তার মচরসাইকেলে করে আমাকে মহিপুর থেকে হিরোনের নিজ বাড়িতে নিয়ে আসে। ওই দিন তার বাড়িতে স্ত্রী এবং সন্তানরা ছিল না। রাত আনুমানিক ৮টার সময় হিরোনসহ ৪জন ঘরে ঢুকে আমাকে বিয়ের পরিবর্তে শারিরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় আমাকে হত্যার হুমকি দেয়। এবং মুখে কাপড় ঢুকিয়ে পালাক্রমে ৪জনেই ধর্ষণ করে।

ভোর রাতে আজানের সময় তারা বিড়ি খাওয়ার জন্য ঘরের বাইরে গেলে আমি পালিয়ে পাশের একটি দোকান ঘরের পিছনে আশ্রয় নেই। এসময় এর পাশের মসজিদে ফজরের নামাজ পরতে আসা মুসুল্লিদের নিকট আমার উপর অত্যাচারের কতা জানাই। আমি এঘটনার বিচার চাই। তিনি আরো বলেন হিরন ছাড়া অন্য তিনজনকে আমি চিনি না।

ধর্ষিতার মা জানান, আমার মাইয়াডারে বিয়ার কথা কইয়া আইন্যা এই ভাবে ধর্ষণ করছে মুই অগো ফাঁসি চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান বলেন, এঘটনায় হিরোনকে প্রধান করে এবং অজ্ঞাত তিন জনকে আসামী করে বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধর্ষিতা ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৪:২৯   ১২১ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ