ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬


 পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

পটুয়াখালী: মির্জাগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত তিন আসামি এবং অপরাধ সংঘটনের ষড়যন্ত্রকালে একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামি গাজীপুরা এলাকার আনেচ মুসুল্লির ছেলে মো. সাইফুল (২৮) ও একই এলাকার মৃত মুজাহার মিয়ার ছেলে মো. আ. রবকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পৃথক জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আন্দুয়া এলাকার মৃত মন্নান সিকদারের ছেলে সেন্টু সিকদারকেও গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গভীর রাতে উপজেলার ভিকাখালী এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ধারালো দা নিয়ে অবস্থান করার সময় সাইফুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করা হয়। আটক সাইফুল গাজীপুরা এলাকার সোবাহান খানের ছেলে। তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস ছালাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:১৪   ২৪৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ