ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ঢাকা- ১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা- ১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬


ঢাকা- ১ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র ৩ দিন। তারই ধারাবাহিকতায় ঢাকা-০১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার নজরুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার জামায়াতে ইসলামীর কার্যালয়ে দোহার-নবাবগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি বৈষম্যহীন, আধুনিক দোহার-নবাবগঞ্জ গঠনের অঙ্গীকার করেন।নির্বাচনী ইশতেহারে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিকাশে দুই উপজেলার সকল স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা এবং এতিমখানার সংস্কারসহ প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় লাইব্রেরি স্থাপন, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু, কারিগরি ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য জোরদার এবং সাংস্কৃতিক আয়োজনের প্রতিশ্রুতি প্রদান করেন।
স্বাস্থ্যখাতে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতি সংযোজন, বিশেষায়িত সেবা চালু, দরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্যকার্ড চালু করবেন বলে জানান।
তিনি বলেন, এ অঞ্চলকে দেশের অন্যতম পরিকল্পিত, সমৃদ্ধ ও আধুনিক এলাকায় পরিণত করতে কাজ করবেন বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণে প্রবাসীদের সম্পদ ও সম্মান রক্ষায় আইনগত সহায়তা কেন্দ্র, নিরাপদ বিনিয়োগের সুযোগ এবং দোহার-নবাবগঞ্জে সেল’ গঠনের পরিকল্পনা রয়েছে।
পরিবহন ও অবকাঠামো খাতে উন্নয়নের মাধ্যমে সব রাস্তা, সেতু ও কালভার্ট সংস্কারসহ ঢাকার সঙ্গে দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরী করবেন বলে জানান।গ্রামীণ সড়ক ও বাজার অবকাঠামোর উন্নয়ন এবং প্রতিটি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
দোহার ও নবাবগঞ্জে ঐতিহ্যবাহী তাঁতশিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তি সংযোজন, প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ, রপ্তানির সুযোগ সৃষ্টি ও প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।

মৃতপ্রায় ইছামতী নদীর পুনরুজ্জীবনে ড্রেজিং, দোহার সিমান্তে পদ্মা নদীর সঙ্গে সুইস গেট সংযোগ, নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং তীররক্ষা প্রকল্প বাস্তবায়নের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
জ্বালানি খাতে প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং গ্যাস লাইনের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
নারী উন্নয়নে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা সেল, বিধবা ও অসহায় নারীদের জন্য ভাতা এবং উদ্যোক্তা প্রশিক্ষণ প্রকল্প চালু করার কথা বলা হয়েছে।
এ ছাড়া স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ‘ওপেন বাজেট সভা’ চালু, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৩৫   ২৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ