ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই

মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬


 মঠবাড়িয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষকের ৩ গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব সাপলেজা ঝাটিবুনিয়া এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১ টি খড়ের গাদা ও গোয়ালঘর সহ ৩ টি গরু আগুনে পুরে মৃত্যুর ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২৬ ইং) দিবাগত রাত ১ টার দিকে ঝাটিবুনিয়া এলাকার বাসিন্দা মৃত ওহাব মুন্সির ছেলে আলতাফ মুন্সির বাড়িতে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আতংক বিরাজ করছে।

ভুক্তভোগী কৃষক আলতাফ মুন্সি জানান,  মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ গরুর চিৎকার শুনতে পাই এবং সাথে সাথে বের হয়ে দেখি আমার গোয়াল ঘরে আগুন। তখন আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং আগুন নিভাতে ব্যর্থ হলে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার একটি খড়ের গাদা, গোয়ালঘর সহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি কোন রাজনীতি করি না এবং আমার কোন শত্রু নাই। আমি প্রশাসনের তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে সঠিক বিচারের দাবি জানাই।

স্থানীয় এলাকাবাসীর পক্ষে আনোয়ার মুন্সি জানান, ভুক্তভোগী আলতাফ মুন্সির ডাক চিৎকার শুনে তাৎক্ষণিক তাদের বাড়িতে গিয়ে দেখি আগুন। পরে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেই এবং তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিয়ে আমরাও নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৫:২৮   ৬১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ