ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা

সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা


সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬


সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা

ফরিদপুর: সদরপুরে নকল গো-খাদ্য উৎপাদনের দায়ে এক দোকানীকে ৫০হাজার টাকা জরিমানা করেছন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার(১৮ ফেব্রæয়ারী) বেলা ১২টার দিকে সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে মেসার্স সদরপুর পোল্ট্রী ফিডের মালিক মোঃ দেলোয়ার হোসেন(৫০) কে মৎস্য খাদ্য ও পশুখাদ্য ২০১০ আইন অনুযায়ী এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার। আদালতে সহযোগীতা করেন সদরপুর থানার এস,আই আসাদুজ্জামান রিপন ও সংগীয় ফোর্স।
এ ব্যাপারে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাড়ে সাতরশি বাজারে ভেজাল গো-খাদ্য তৈরী করা হচ্ছে। সরেজমিনে এসে দেখতে পাই ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্ম মানের চুন পাউডার ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে নিজের দোকানের মধ্যেই মেয়াদহীন এসব গো-খাদ্য তৈরী হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব ভেজাল পন্য জব্দ করে ধংশ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব ভেজাল পন্য গো-খাদ্যের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:০৬   ১১৭ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ