ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পদ্মা নদীতে প্রশাসনের অভিযান, মাছ ধরা বাঁধ বিনষ্ট

পদ্মা নদীতে প্রশাসনের অভিযান, মাছ ধরা বাঁধ বিনষ্ট


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬


 পদ্মা নদীতে প্রশাসনের অভিযান, মাছ ধরা বাঁধ বিনষ্ট

ঢাকা: দোহার উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে আড়াআড়িভাবে বাশঁ দিয়ে স্থাপন করা একাধিক ইলিশ মাছ ধরার বাঁধ বিনষ্ট করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার পদ্মা নদীর মেঘুলা,নারিশা,মুকসুদপুর,বিলাসপুর অঞ্চলের এলাকার তিনটি বড় আকৃতির স্থাপনকরা বাঁশ ও অবৈধ জালের তৈরি জাটকা শিকারের বাঁধ ভেঙ্গে ফেলা হয়। এ সময়ে অভিযানের টের পেয়ে জেলেরা তাদের জাল ফেলে নদীতে নৌকা নিয়ে পালিয়ে যায়।
অভিযানে নদী থেকে একাধিক বাঁধ অপসারন, ২টি কোনা বেড় জাল ও প্রায় ৬০হাজার মিটার কারেন্ট জব্দ করে ধ্বংস করা হয়। একই সাথে ৬০ কেজি জাটকা জব্দ করে স্থানীয় ২টি এতিমখানা করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা মো.রফিকুল ইসলাম। তিনি আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ‎জব্দকৃত জালগুলো মৈনটঘাট পদ্মা নদীর ঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও ঢাকা জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

এ বিষয়ে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রফিকুল ইসলাম জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক স্রোত ব্যাহত হচ্ছিল এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছিল। অবৈধ বাঁধগুলো অপসারণে কাজ করা হচ্ছে। এছাড়াও অবৈধ জাল উদ্ধারসহ ও বাঁধ ভেঙ্গে দেওয়া হচ্ছে।

অভিযান চলাকালে কয়েকজনকে সতর্ক করা হয় এবং পুনরায় বাঁধ স্থাপন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।নদীতে বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৫   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ