ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন, দুই লাখ টাকার ক্ষতি

মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন, দুই লাখ টাকার ক্ষতি


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬


মধ্যনগরের ঘাসী নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন, দুই লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলায় ঘাসী নদীর (দ্বিতীয় খণ্ড) একটি অংশে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছে ইজারাপ্রাপ্ত মৎস্যজীবী সমবায় সমিতি।

অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ঘাসী নদী (দ্বিতীয় খণ্ড) ১৪৩১ বাংলা সন থেকে ১৪৩৩ বাংলা সন পর্যন্ত বৈধভাবে ইজারা নিয়ে পরিচালনা করছে হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি আজিজ মিয়া জানান, গত ৪ মার্চ সকালে নদীতে নিয়োজিত পাহারাদার ফোনে তাকে জানান, বংশীকুন্ডা বাজার-সংলগ্ন নদীর পূর্ব পাশে কে বা কারা বিষ প্রয়োগ করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে নদীতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।

সমিতির দাবি, এতে আনুমানিক দুই লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা। তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছে।

সমিতির সভাপতি আজিজ মিয়া বলেন, “আমরা সরকারি সব নিয়ম মেনে নদীটি পরিচালনা করে আসছি। পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ চাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, নদীতে বিষ প্রয়োগের ঘটনা কেবল অর্থনৈতিক ক্ষতির কারণ নয়; এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও অত্যন্ত মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হচ্ছে, যা দীর্ঘমেয়াদে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২২   ৩২২ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ